Showing posts with label Surveying. Show all posts
Showing posts with label Surveying. Show all posts

11 June 2016

জমি ক্রয়কালে ক্রেতাকে যা জানতে হবে

প্রতারণার হাত থেকে বাঁচতে নিচের বিষয়গুলো খেয়াল রাখুন...... 
  1. জরিপের মাধ্যমে প্রণীত রেকর্ড অর্থাৎ খতিয়ান ও নকসা যাচাঈ করতে হবে।
  2. জমির তফসিল অর্থাৎ জমির মৌজা, খতিয়ান নম্বর, দাগ নম্বর উক্ত দাগে জমির মোট পরিমাণ জানতে হবে।
  3. প্রযোজ্য ক্ষেত্রে সিএস ;এস এ;আর এস পর্চা দেখতে হবে।
  4. বিক্রেতা ক্র‍য় সূত্রে ভূমির মালিক হয়ে থাকলে তার ক্রয়ের দলিল/বায়া দলিল রেকর্ডের সঙ্গে মিল রেখে বিক্রেতার মালিকানা নিশ্চিত করতে হবে ।
  5. বিক্রেতা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হলে সর্বশেষ জরিপের খতিয়ান বিক্রেতা  বা তিনি যার মাধ্যমে প্রাপ্ত তার নামের যোগসূত্র মিলিয়ে দেখতে হবে।
  6. জরিপ চলমান এলাকায় বিক্রেতার নিকট রক্ষিত মাঠ পর্চা যাচাই করে দেখতে হবে। যদি মাঠ পর্চার মন্তব্য কলামে AD লেখা থাকে তাহলে জরিপ অফিসে যোগাযোগ করতে হবে ।
  7. উওরাধিকার সূত্রে প্রাপ্ত জমি বিক্রেতার শরিকদের  বিক্রেতার সম্পত্তি ভাগাভাগির বন্টন নামা দেখে নিতে হবে।
  8. বিক্রেতার নিকট থেকে সংগৃহীত দলিল, বায়া দলিল, খতিয়ান /পর্চা ইত্যাদি কাগজপত্র সংশ্লিষ্ট ভুমি অফিসে গিয়ে দেখতে হবে।
  9. সর্বশেষ নামজারি পর্চা ডি.সি.আর খাজনার দাখিল (রসিদ)যাচাই করতে হবে ।জমির খাজনা বকেয়া থাকলে ক্রেতাকে তা পরিশোধ করতে হবে।
  10. বিবেচ্য জমিটি মোকাদ্দমা ভুক্ত কিনা ,কখনো নিলাম হয়েছে কিনা  তা উপজেলা ভুমি অফিস এ গিয়ে জেনে নিতে হবে ।
  11. বিবেচ্য ভুমিটি খাস, ভি.পি, অধিগ্রহণ কৃত বা এর জন্য নোটিশ কৃত কিনা তা জেনে নিতে হবে।
  12. নকশার সাথে মিলিয়ে দেখতে হবে।
  13. রেজিষ্টার অফিস থেকে জমি সর্বশেষ  বেচাকেনার তথ্য জেনে নিতে হবে ।
  14. ঋণের দায়ে দায়বন্ধ কিনা তা জেনে নিতে হবে।
  15. জমিতে যাতায়াতের রাস্তা আছে কিনা তা দেখতে হবে।
  16. সরকারি বাধা নিষেধ আছে কিনা সে ব্যাপারে নিশ্চিত হবে হবে।
সবাইকে ধন্যবাদ।।।।