Showing posts with label রসায়ন. Show all posts
Showing posts with label রসায়ন. Show all posts

13 June 2016

মোলারিটি কী???

মোলারিটি (Molarity) হল কোনো দ্রবণের ঘনমাত্রা প্রকাশের সবচেয়ে বেশি ব্যবহৃত একক। কোনো দ্রবণে কোনো দ্রব দ্রবীভূত হয়ে যাওয়ার পরও ঐ দ্রবণের মোট আয়তন যদি 1000 mL বা 1L হয়, তাহলে তাতে কতটুকু পরিমাণ দ্রব দ্রবীভূত আছে তার পরিমাপই হল ঐ দ্রবণের মোলারিটি। দ্রবের পরিমাণকে mole এককে প্রকাশ করা হয়। নির্দিষ্ট তাপমাত্রায় 1L দ্রবণে 1mole দ্রব দ্রবীভূত থাকলে ঐ দ্রবণকে বলা হয় মোলার দ্রবণ । দ্রবের পরিমাণকে mole এককে প্রকাশ করা হয়। মোলারিটিকে M বা S দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ মোলারিটি=দ্রবণে দ্রবীভূত দ্রবের মোলসংখ্যা/ লিটারে দ্রবণের আয়তন Molarity, M=n/V যেখানে n= দ্রবের মোলসংখ্যা এবং V=লিটারে দ্রবণের আয়তন। ঘনমাত্রা দ্বারা কোনো দ্রবণ কতটুকু ঘন বা হালকা তা পরিমাপ করা হয়। ধরি 1L পানিতে 1mole বা 65gm জিংক দ্রবীভূত হয়ে গেছে। এখন দ্রবণ ঐ 1L ই আছে এই 1L দ্রবণে 1mole জিংক দ্রবীভূত বলে একে জিংকের 1 Molar দ্রবণ বলা হয়। মোলারিটিকে দ্রবের মোলসংখ্যার উপর ভিত্তি করে কতগুলো ভাগে ভাগ করা হয়েছে। যেমন, ১)ডেসিমোলার দ্রবণ(1L দ্রবণে 0.1mole দ্রব থাকলে) ২)সেমিমোলার দ্রবণ(1L দ্রবণে 0.5mole দ্রব থাকলে) ৩)সেন্টিমোলার দ্রবণ(1L দ্রবণে 0.01mole দ্রব থাকলে) ইত্যাদি। মোলারিটি তাপমাত্রার সাথে সম্পর্কিত। তাপমাত্রার হ্রাস-বৃদ্ধিতে দ্রবণের আয়তন পরিবর্তিত হয়। ফলে মোলারিটি পরিবর্তিত হয়। তাপমাত্রা বাড়লে আয়তন বাড়ে ফলে মোলারিটি কমে অর্থাৎ দ্রবণ হালকা হয়। আবার তাপমাত্রা কমলে আয়তন কমে ফলে ঘনমাত্রা বাড়ে অর্থাৎ দ্রবণ ঘন হয়। মোলারিটি পরিমাপের জন্য তাপমাত্রা নির্দিষ্ট রাখতে হয়। তাই যেখানে তাপমাত্রার বেশি হেরফের হয় সেখানে ঘনমাত্রা পরিমাপের জন্য মোলারিটি ব্যবহার করা কঠিন। তাই অন্য একটি একক দ্রবণের ঘনমাত্রা প্রকাশের জন্য ব্যবহৃত হয়। তা হল Molality যা তাপমাত্রার উপর নির্ভরশীল নয়। এ নিয়ে পরের বার আলোচনা করা হবে।

দ্রাব্যতার উপর সময়ায়নের প্রভাব

যেকোনো যৌগের দ্রাবতার উপর সম আয়ন প্রভাব বিদ্যমান।উদাহরন হিসেবে বলা যায়,একটি যৌগ NaNO3 যা পানিতে দ্রবীভূত হয়ে Na+ এবং NO3- আয়ন দেয়।এখন এই দ্রবণে যদি সম আয়ন(NO3-)বিশিষ্ট যৌগ AgNO3 দ্রবীভূত করা হয়,তবে Ag+ এবং NO3- আয়ন উৎপন্ন হবে।তার মানে এখন এই দ্রবণে
NO3- আয়নের পরিমান আগে যা ছিল,এখন বেড়ে গেল।এখন কিছু পরিমান NO3- দ্রবণের Na+ এর সাথে নতুন করে NaNO3 উৎপন্ন করে,যা দ্রবণে অবিযোজিত থেকে যায়।সুতরাং দ্রবণে AgNO3 মিশানোর পর NaNO3 এর দ্রাবতা কমে গেল।অর্থাৎ,সম আয়ন বিশিষ্ট
যৌগ দ্রবণে মিশালে পূর্বযৌগের দ্রাবতা কমে যায় (অর্থাৎবিযোজন
মাত্রা হ্রাস পায়) । এটি দ্রাবতার উপর সম আয়ন প্রভাব।===এবার সজ্ঞা দেখে নাও এবং
মিলিয়ে নাও উপড়ের অংশের সাথে====
===সম-আয়ন(Common-ion):===
যদি কোন একটি আয়ন দ্রবণে দুইটি
তরিৎ-বিশ্লেষ্যের বিযোজনেরফলে উভয় তড়িৎ-বিশ্লেষ্য
ে হইতেউৎপন্য হয়,তবে ঐ বিশেষ আয়নকে সম-আয়ন বলে।
এখানে NaNO3 থেকে দ্রবণে NO3-এবং AgNO3 থেকেও দ্রবণে NO3-পাওয়া যায় সুতরাং NO3- সম-আয়ন।
===সম-আয়ন প্রভাব===
"সাধারণত কোন মৃদু তড়িৎ-
বিশ্লেষ্যের(এখানে NaNO3 ) দ্রবণে উহার যেকোন একটি আয়ন(সম-আয়ন )বিশিষ্ট অন্য একটি তীব্র
তড়িৎ-বিশ্লেষ্য(এখানে AgNO3 )যোগ করলে মৃদু তড়িৎ বিশ্লেষ্যটির (এখানে NaNO3 এর) বিযোজন মাত্রাযথেষ্ট পরিমান হ্রাস পায় ।একে সম-আয়ন প্রভাব বলে।"